স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময়ে ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা বড়বলদিয়া সীমান্ত এলাকা থেকে ডিজেল জব্দ করা হয়।
অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ডিজেল জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাহিনীটির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিশেষ চেকপোষ্ট স্থাপন করেন। বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়।
সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালান বিজিবির সদস্যরা।
অভিযান চলাকালে নায়েক ইব্রাহিমের নেতৃত্বে টহল দল সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। এসময় একটি ভ্যানগাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় তা থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটিতে বহনকৃত একটি ড্রামে ২১২ লিটার ডিজেল পায় বিজিবি। পরে ডিজেলের ড্রামটি জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি বলছে, জব্দকৃত জ্বালানি তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। ওই সময়ে বিজিবির তাৎক্ষণিক ও সতর্ক পদক্ষেপের ফলে এই পাচার প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উদ্ধারকৃত তেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’
আটককৃত ভ্যানের চালকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে