স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরের বিরামপুর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারীসহ ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেননি। শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা-৫টার মধ্যে এই চেষ্টা চালায় বিএসএফ।
দিনাজপুর বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে ৯ নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি টের পেয়ে বাধা দিলে তাদের সঙ্গে দাঁড়ায় স্থানীয়রাও। পরে বিএসএফ ওই নারীদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
কয়েকজন গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশি শুনে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে বিজিবির সঙ্গে মিলে পুশইনের চেষ্টা ঠেকান।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে।
এদিকে, মহেশপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। তবে তারা শূন্যরেখা রেখা থেকে ভারতীয় অংশের মাত্র ২০ মিটারের মধ্যে অবস্থান করছেন।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভোর ৫টার দিকে উপজেলার সামন্তা এলাকায় সীমান্ত পিলার ৫৫ বরাবর গেট দিয়ে চার পুরুষ ও দুই নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসলে দ্রুত এগিয়ে গিয়ে বাধা দেওয়া হয়।
মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্তে অবৈধ পুশইন, অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

.png)

ঢাকার অদূরে সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতিকে আকস্মিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পদে বসানো হয়েছে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে।
৩ ঘণ্টা আগে
সাভারের ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলসহ চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালের দিকে ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৪ জুলাই) রাতে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
দেশের সংকটাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, সুরক্ষা এবং এ বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে একটি ‘ওয়াইল্ডলাইফ কমিশন’ গঠন করেছে সরকার।
১৪ ঘণ্টা আগে