স্ট্রিম সংবাদদাতা

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাড়িতে রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মই দিয়ে বাসার ভেতর ঢুকে তাঁর দুটি ব্যক্তিগত গাড়ি ও বেশকিছু জানালার কাঁচ ভাঙচুর করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলা সদর রোডে কাদের সিদ্দিকীর ‘সোনার বাংলা’ নামের বাসায় হামলা হয়। এতে ১৫ থেকে ২০ জনের একটি দল হেলমেট পড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় বলে বাড়ি রক্ষীদের সূত্রে জানা গেছে।
বাসার একজন তত্ত্বাবধায়ক (কেয়ার টেকার) বলেন, ‘রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১৫-২০ জন দুর্বৃত্ত বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে। তিনজন মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে ঢুকে দুইটি গাড়ি ভাঙচুর ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় আমরা লাঠি নিয়ে বের হলে তারা গেট টপকে বাইরে চলে যায়।’

ওই তত্ত্ববধায়ক আরও জানান, হামলাকারীরা হেলমেট ও গামছা দিয়ে মুখ বেঁধে এসেছিল। সবার হাতে দেশীয় ধারালো অস্ত্র রামদা, চাপাতি ছিল। হামলার ২০ থেকে ৩০ মিনিট পর তারা চলে যায়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, কাদের সিদ্দিকীর বাসায় হামলার বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে রাতে বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরের পর নিজ বাসভবনে কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করবেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে জেলার সখীপুর উপজলার খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের এক বর্ধিত সভায় অংশ নেন কাদের সিদ্দিকী। সেখানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে তিনি জেলা সদরের নিজ বাসায় বিশ্রামে ছিলেন।
তার আগে বৃহস্পতিবার বিকেলে শহরে নিজের বাসভবন ‘সোনার বাংলা’য় আয়োজিত সংবাদ সম্মেলন করে তাঁর ভাই সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীসহ ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্মের অনুষ্ঠান থেকে আটক সবার ‘সসম্মানে মুক্তি’র দাবি করেন তিনি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৫ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৪৪ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে