স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে।
শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ৬ এবং শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
সূচি অনুযায়ী, বছিলা লঞ্চঘাট থেকে সকাল ৭টায় বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে এমভি টিপু লঞ্চ, সকাল ৮টা ৩০ মিনিটে বছিলা-সদরঘাট-শরীয়তপুর রুটে এমভি ইমাম হাসান-৫ এবং বেলা ১১টায় বছিলা-সদরঘাট-চাঁদপুর রুটে এমভি ঈগল-৪ চলাচল করবে।
দুপুর ১২টায় বছিলা-সদরঘাট-ইলিশা রুটে এমভি টিপু-৬, বেলা ১টা ৩০ মিনিটে বছিলা-সদরঘাট-গলাচিপা রুটে এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩ চলাচল করবে। এছাড়া বেলা ৫টা ৩০ মিনিটে বছিলা-সদরঘাট-ইলিশা রুটে এমভি ইয়াদ-১ লঞ্চ চলাচল করবে।
অন্যদিকে, শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকাল ৮টায় শিমুলিয়া-চাঁদপুর রুটে এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস এবং সকাল ৯টায় শিমুলিয়া-চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ চলাচল করবে। এমভি রাজারহাট বি লঞ্চ শিমুলিয়া-বরিশাল রুটে সকাল ৮টায় এবং বরিশাল-শিমুলিয়া রুটে সকাল ৭টায় চলাচল করবে।
সদরঘাট টার্মিনালে প্রবীণ ও নারী যাত্রীদের মালপত্র আগামী ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা এবং অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার সেবা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে