স্ট্রিম সংবাদদাতা

স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ধানক্ষেতে শিক্ষার্থীদের কুপিয়ে আহত করার ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিকমাধ্যমে, যা নিয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতেও রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়োগ বোর্ডের পরীক্ষা চালিয়ে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এমনকি সকালে সেনাবাহিনীর টহল টিমও তাঁর ‘পরামর্শে’ ক্যাম্পাস ছাড়েন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, সকাল থেকে সংঘর্ষের কারণে পুরো ক্যাম্পাস অচল হয়ে পড়লেও প্রশাসনিক ভবনের ভেতরে উপাচার্যের সভাপতিত্বে নিয়োগ বোর্ড বসে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই মৌখিক পরীক্ষা চালিয়ে যান উপাচার্য। বাইরে শিক্ষার্থীরা হামলার শিকার হলেও ভেতরে পরীক্ষা থামানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বাঁচাতে ঘটনাস্থলে ছুটছিলাম, কিন্তু একই সময়ে নিয়োগ বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এটা খুবই অস্বাভাবিক লেগেছে।’
এদিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ২৪ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল আবিদ বলেন, ‘শনিবার রাতে সংঘর্ষের সময় আমাদের ডাকা হয়েছিল। আমরা রাত ৩টায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে উপাচার্য মহোদয়ের পরামর্শে রোববার সকালে আমরা চলে যাই। সকালে আবার সংঘর্ষ শুরু হলে ফরমালি ডাকা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি না। ফরমালি ডাকার পর ক্যাম্পাসে দুপুরের দিকে আবারো আমরা মুভ করি। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, আমরা যখন-তখন আসতে পারি না। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিই।’
এই বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘আমাদের নিয়োগপ্রার্থী অনেক পরীক্ষার্থী গেস্ট হাউসে ছিল। অনেক দূর থেকে তারা এসেছেন। কেউ রাজশাহী, কেউ সিলেট থেকেও। আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম পরীক্ষা স্থগিত করার। কিন্তু এরমধ্যে আমার পিএস বলল, সবাই দূর থেকে এসেছেন, পরীক্ষা চালিয়ে নেওয়া যায় কি না।’
তিনি বলেন, ‘আমরা সকাল থেকে নিজস্ব ফোর্স নিয়ে মুভ করি। যেখানে যেখানে শিক্ষার্থীরা আটকে থাকার খবর ছিল, সেখানে গিয়ে দেখা গেছে কেউ আটকা পড়েনি। সব ছিল গুজব। ৫ আগস্টের পর শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে না, পুরো দেশের ছাত্রসমাজই কিছু হলেই পদত্যাগ করো, শাহবাগে আন্দোলন, জানাজা পড়া— এসব সংস্কৃতি চলে এসেছে। তারা ভুল করতে পারে, আমরা তো পারি না।‘
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তার আবাসিক ভবনে দারোয়ানের হাতে লাঞ্ছিত হওয়ার জেরে শনিবার রাত থেকে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রোববার রাত পর্যন্ত চলা দফায় দফায় এই সংঘর্ষে ২০০ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। দুজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে। শুধু শিক্ষার্থী নয়, উপ-উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষকও আহত হয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে