স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান নোমানী হত্যাকাণ্ডের বিচার এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৩ মার্চ) ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৎকালীন ছাত্রশিবিরের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানীকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ক্যাডারদের হামলায় নোমানী নিহত হন। এ ঘটনায় প্রশাসনের কিছু দায়িত্বশীল ব্যক্তি হত্যাকারীদের আড়াল করতে এবং মামলার গতিপথ ভিন্নখাতে প্রবাহিত করতে ভূমিকা পালন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিচারহীনতার সংস্কৃতি শিক্ষাঙ্গনে সহিংসতা ও সন্ত্রাসকে উসকে দেয়। তাই নোমানী হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকলের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তির শেষে শহীদ শরীফুজ্জামান নোমানীর রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনটির নেতারা।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১১ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে