কেউ দুর্নীতিতে জড়িত হলে তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ৫৯০ নারীর মাঝে ফ্যামিলি কার্ড করেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যদি দেখা যায় কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত; তার ক্ষমা নাই। আমরা ক্ষমা করব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।’

মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে সম্মিলিত ঈদগাহে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপির মহাসচিব বলেন, নারীদের ক্ষমতায়ন করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন ‘আসুন আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে; পেছনে ফিরে আর না তাকাই। সামনে তাকিয়ে আগামী দিনগুলো কীভাবে সুন্দর করা যায়, কীভাবে ভালোভাবে বসবাস করতে পারি, কীভাবে বেঁচে থাকতে পারি- সেই চিন্তা করলে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারব।’

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

কেউ দুর্নীতিতে জড়িত হলে তার ক্ষমা নেই: মির্জা ফখরুল