স্ট্রিম প্রতিবেদক

বিশ্বজুড়ে চলমান সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ এবং বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে টিএসসিতে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্টে শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
কনসার্টের শুরুতে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণে নীরবতা পালন করা হয়। সংগীত পরিবেশন করেন অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, কফিল আহমেদ ও কুয়াশা মূর্খ। এছাড়া ‘কোরাস’, ‘বাংলা ফাইভ’, ‘দ্যা কমরেড’, ‘মাভৈ’, ‘সমগীত’ ও ‘সহজিয়া’।
কনসার্টের অন্যতম আয়োজক মাহা মির্জা স্ট্রিমকে বলেন, ‘এই আয়োজন কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং যুদ্ধ, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্ট রাজনৈতিক অবস্থান। ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনিজুয়েলা ও কিউবাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান দখলদারত্ব ও গণহত্যার বিরুদ্ধে সংহতি জানানোই আমাদের উদ্দেশ্য।’
মাহা মির্জা আরও বলেন, প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের সংবিধান ও সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের কৃষি, মৎস্য ও গার্মেন্টস শিল্পকে চরম ঝুঁকির মুখে ফেলবে।
আরেক আয়োজক বাকি বিল্লাহ বলেন, ‘সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবাজ। আমরা বিশ্বজুড়ে তাদের সৃষ্ট মানবিক বিপর্যয় ও দুর্ভোগের বিরুদ্ধে বার্তা দিতে চাইছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ট্যারিফ চুক্তি কার্যকর থাকলে পোল্ট্রি, ডেইরি ও কৃষি খাত নিজেদের নিয়ন্ত্রণে রাখা অসম্ভব।’ তিনি আরও বলেন, মুনাফার লোভে শক্তিশালী দেশগুলো দরিদ্র ও দুর্বল দেশগুলোর ওপর যুদ্ধ চাপিয়ে দেয়। এ ধরনের অর্থনৈতিক ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের মুক্তিকামী মানুষকে সংহতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কনসার্টে জানানো হয়, সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশের অর্থনীতিকে কুক্ষিগত করতে চায়। এই ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদী অবস্থান অব্যাহত থাকবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে