স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার ভাঙচুরের ঘটণা ঘটেছে। কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার স্ট্রিমকে জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে জাতীয় পার্টির কার্যালয়ে আগুনের খবর পেয়েছেন তাঁরা।
তবে ফায়ার সার্ভিসের কোন ইউনিটের আগুন নির্বাপণের জন্য যাওয়ার দরকার হয়নি উল্লেখ করে তিনি বলেন, সিভিল পোশাকে আমাদের কিছু লোক ঘটনাস্থলে গিয়ে দেখেছে আগুন আগেই নিভে গেছে।
জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়।
সাড়ে সাতটার দিকে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অবশ্য বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
এর আগে, গত শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় এই কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা; ওই সময় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষ হয়।
পরে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে সেখানে মারধর করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নুরসহ অনেকে আহত হন। নুরুল হক নুর এখনও চিকিৎসাধীন।
নুর ও দলীয় নেতা-কর্মীদের ওপর এ হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এতে অন্যান্য রাজনৈতিক দলও সংহতি জানায়।
সমাবেশ শেষে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এর পরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে