স্ট্রিম সংবাদদাতা

খুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোতালেব শিকদারকে (৪২) নিজেদের মধ্যে কোন্দলে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। গুলিবিদ্ধ হওয়া বাসাটি তাঁর পরিচিতা এক নারীর ভাড়া নিয়েছিলেন।
এদিকে মোতালেব শিকদার ‘অনেকটা আশঙ্কামুক্ত, কিছুটা কথা বলতে পারছেন’ বলে দুপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান। এর আগে দুপুর ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুমেক হাসপাতালে নিয়ে যান উপস্থিত লোকজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নগরীর সোনভাঙ্গা এলাকায় মসজিদ সরণির (আল্-আকসা মসজিদ রোড) একটি ভবনের ভেতর মোতালেব শিকদারকে গুলি করা হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রিকশায় খুমেক হাসপাতালে নিয়ে যায় তারা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এনসিপি নেতা মোতালেব শিকদারসহ ঘনিষ্ঠ আরও কয়েকজন সোনাডাঙ্গা এলাকায় ওই বাসায় থাকতেন। নিজেদের মধ্যে বিরোধের জেরে সহযোগীদের একজন তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। পুলিশের সেখান থেকে মাদক ও অনৈতিক কার্যক্রমের আলামত জব্দ করা হয়েছে এবং ফ্ল্যাটের ভাড়াটিয়া নারীকে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
ওই বাড়ির মালিকের স্ত্রী বলেন, বিবাহিতা পরিচয়ে এক মাস আগে বাড়ির নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেন এক নারী। তিনি নিজেকে এনজিওকর্মী হিসেবে পরিচয় দিতেন। প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ মাসে তাঁকে বাসা ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। তার আগেই এ ঘটনা ঘটল।
কেএমপির উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে ওই বাড়ির নাম উল্লেখ করে বলেন, ওই ফ্ল্যাট থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে।
তাজুল ইসলাম আরও বলেন, মোতালেবকে গুলির ঘটনায় আরও অনেকে জড়িত। তাঁকে জিজ্ঞাসাবাদে বাকিদের নাম জানা যাবে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’
এর আগে এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। তিনি নগরের সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে তিনি কাজ করছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে