স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী হওয়ার পর সিলেটে প্রথম আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন তারেক রহমান। শনিবার (২ মে) দিনব্যাপী সফরে মাজার জিয়ারত, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরের সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যাবেন। সেখান থেকে সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে বিশেষ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে ভাষণ দেবেন।
দুপুরে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন।
এরপর শিল্পকলা একাডেমিতে সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব কর্মসূচি শেষ করে শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে