স্ট্রিম প্রতিবেদক

গণহত্যা দিবসের আলোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তি ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা গণনায় জোর দিতে বলছেন বক্তারা। একই সঙ্গে কেউ যেন মুক্তিযুদ্ধের নামে অন্যায় বৈষয়িক সুবিধা লাভ করতে না পারে, সেদিকেও নজর দেওয়ার তাগিদ দেন তারা।
মঙ্গলবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ এ দেশের সাধারণ মানুষের। কিন্তু তাদের কথা কমই মনে রাখা হয়েছে। পাকিস্তানি হানাদারদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের জনমানুষ যে সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধকে রূপান্তরে পরিণত করেছে, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণে একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেন, ‘স্বাধীনতা আমাদের রক্তার্জিত ফসল। লক্ষ লক্ষ মানুষের ত্যাগে আমাদের আজকের এই প্রিয় বাংলাদেশ। স্বপ্নের স্বাধীনতাকে অর্থবহ করতে আমাদের দৃঢ় শপথ নিতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘স্বাধীনতার জন্য বাংলার মানুষের লড়াই একদিনের নয়, সুদীর্ঘ সময়ের। আর শুধু নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয় বরং আর্থসামাজিক ও সর্বাত্মক মুক্তির জন্য মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরিয়ে স্বদেশের স্বাধীনতার বেদিমূলে প্রাণদানকারী শহিদের স্বপ্নকে সফল করতে আমাদের সবাইকে নতুন করে প্রতিজ্ঞা নিতে হবে।’
এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক আতাহার খান, গবেষক ও কথাসাহিত্যিক ফয়জুল লতিফ চৌধুরী ও গবেষক পাভেল পার্থ।
বাংলা একাডেমির সহপরিচালকের (চলতি দায়িত্ব) মাহবুবা রহমানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন লিলি হক, আবৃত্তি করেন শারমিন সুলতানা ইসলাম। দেশাত্মবোধক গান গেয়েছেন পিয়াল হাসান ও নাজিফা ইবনাত কবির।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৪ ঘণ্টা আগে