বাসস

টাঙ্গাইল জেলা কারাগারের চার দেয়ালের ভেতরেও লেগেছে ফুটবল বিশ্বকাপের আনন্দের ছোঁয়া। খেলা দেখার সুযোগ করে দিতে কারাগারের ১৮টি ওয়ার্ডেই টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকা মহাদেশে পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে যেন বন্দীরা বঞ্চিত না হন, সেজন্য এ ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক শরীফা হক।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে টেলিভিশন সচল রয়েছে। বন্দিদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ৩২ ইঞ্চি পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক। এরফলে বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, কারাগারে টেলিভিশন চালুর পর থেকে বন্দীদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই উদ্যোগের ফলে বন্দীদের মানসিক অবস্থার উন্নতির পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে বন্দিরা অনুরোধ করেন, তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার জন্য। একজন স্বাভাবিক মানুষের মতই কারাবন্দিদের অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরীক হওয়ার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে টেলিভিশন দেওয়া হয়েছে।

.png)

বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাঁর এই প্রত্যাবর্তন আর দশটা দিনের মতো ছিল না। মিকেল আর্তেতার আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই সোমবার (৩ আগস্ট) ক্লাবে রিপোর্ট করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছে প্রথম দিনের অনুশীলনে পিচ ও কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (৩ আগস্ট) দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় ডারউইনের ডিএক্সসি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরান ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। সম্ভাব্য আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি, সংশ্লিষ্ট কোনো নথি বা তথ্য নষ্ট না করতে ফিফার শীর্ষ কর্মকর্তাদের কড়া সতর্কবার্তা দিয়েছে উয়েফা।
২ ঘণ্টা আগে
জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
২১ ঘণ্টা আগে