স্ট্রিম ডেস্ক

আজ রাতেই ইরানে ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) সকালে ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, আজ রাতেই ইরানে ভয়াবহ হামলা চালাবে মার্কিন বাহিনী এবং দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্র ‘খার্গ দ্বীপ’ ও অন্যান্য তেল অবকাঠামো নিয়ন্ত্রণে নেবে।
ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশ সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস। তিনি লেখেন, ‘ভবিষ্যতে খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো নিজেদের কবজায় নেব। আমরা দেশটির তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেমনটা ভেনেজুয়েলায় করেছি।’
এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত রাতে ইরানে হামলা চালানোর পর ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজকে অনিরাপদ করার চেষ্টা হলে পুরো মধ্যপ্রাচ্যকে ‘জাহান্নাম’ করা হবে। বর্তমানে কৌশলগত এই জলপথ পুরোপুরি বন্ধ রয়েছে বলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পারস্য উপসাগরের এই ক্ষুদ্র প্রবাল দ্বীপ থেকেই হয়। হোয়াইট হাউসের কর্মকর্তাদের ধারণা, এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারলে আইআরজিসির অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যাবে। প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে ১৯৮৮ সালেও এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দ্বীপ দখল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
ট্রাম্পের কৌশল নিয়ে সংশয় প্রকাশ করে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ফেলো হামিদরেজা আজিজি সিএনএনকে বলেন, ‘বাস্তবতা হলো, চাপ যত বাড়বে ইরানের নমনীয় হওয়ার সম্ভাবনা তত কমবে। ইরানি নেতৃত্ব মনে করে, কঠিন হামলার মুখে টিকে থাকাই তাদের বড় কূটনৈতিক শক্তি।’
সুইজারল্যান্ডভিত্তিক বিশেষজ্ঞ আলী আহমাদি মনে করেন, ৩৯ দিন ধরে মার্কিন ও ইসরায়েলি হামলা সইতে পারায় ইরানি নেতৃত্বের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা এখন বিশ্বাস করে, কঠোর প্রতিরোধ এবং আগ্রাসী পাল্টা হামলার মাধ্যমেই যুক্তরাষ্ট্রকে থামানো সম্ভব।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ক্রমাগত সামরিক চাপ প্রয়োগের নীতি কোনো সমঝোতা আনার বদলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তথ্যসূত্র: সিএনএন

.png)

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
৪ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ দিন আগে