স্ট্রিম প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সমতা না থাকার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ‘সবুজ প্যানেল’। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিশন গঠনের পূর্ণ এখতিয়ার সমিতির বর্তমান কার্যকরী পরিষদের; এখানে তাঁর প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
রোববার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সবুজ প্যানেলের নেতারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা তুলে ধরেন।
ঢাকা বারের বর্তমান কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, প্রচলিত নিয়ম উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বা আমার কমিটির লোকদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই তাঁরা এই নির্বাচন কমিশন গঠন করেছেন। নির্বাচন সুষ্ঠু করতে হলে ১১ সদস্যের কমিশনের ৫ জন এবং ১০০ সদস্যের মধ্যে ৫০ জনকে অবশ্যই সবুজ প্যানেল থেকে নিতে হবে। এই সমতা না থাকলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’ তিনি আরও অভিযোগ করেন যে বর্তমান কমিটির বাইরে থাকা সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই নির্বাচনে প্রভাব বিস্তার করছেন।
জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, প্রথাগতভাবে নির্বাচন কমিশনে দুই পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকার কথা থাকলেও এবার তা মানা হয়নি। তিনি বলেন, ‘১০ জন কমিশনারের মধ্যে তাঁরা এককভাবে ৭ জনকে নিয়োগ দিয়েছেন। একটি ব্যালট পেপারে দুই পক্ষের দুজনের স্বাক্ষর লাগে। ৭ জন এক পক্ষে থাকলে অন্য পক্ষের অংশগ্রহণ ছাড়াই তাঁরা স্বাক্ষর করতে পারবেন। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করা হচ্ছে।’
তিনি স্বচ্ছতার স্বার্থে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার দাবি জানান এবং এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত অভিযোগ দেওয়ার কথা উল্লেখ করেন।
সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এস এম কামাল উদ্দিন সাধারণ আইনজীবীদের ভোটাধিকার নিয়ে শঙ্কা প্রকাশ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার বোরহান উদ্দিন স্ট্রিমকে জানান, ২০২৪ সাল থেকে কার্যকর গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধিত ৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে নির্বাহী কমিটি ১ জন প্রধান নির্বাচন কমিশনার, ১০ জন নির্বাচন কমিশনার এবং ১০০ জন সদস্য নিয়ে ১১১ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করবে। তিনি বলেন, ‘কমিশন গঠনের আইনি ক্ষমতা পুরোপুরি “রানিং” বা বর্তমান কমিটির। এই কার্যক্রমে আমার কোনো প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। বিরোধীপক্ষের দ্বিমতের বিষয়টি আমি ব্যক্তিগত আলোচনার মাধ্যমে জেনেছি, কিন্তু দায়দায়িত্ব সম্পূর্ণ বর্তমান কমিটির ওপরই বর্তায়।’
আগামী ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা বারের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে