স্ট্রিম প্রতিবেদক

মিরপুরে অগ্নিকাণ্ডের ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস৷ এখনো অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদাম এবং সংলগ্ন সাততলা পোশাক কারখানায় আগুন লাগে৷ এগারোটা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস৷
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুন না নেভা পর্যন্ত তারা কার্যক্রম চালু রাখবেন৷
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘আমরা টানা অভিযান চালিয়ে যাচ্ছি৷ তবে পোশাক কারখানার আগুন নেভানো গেলেও কেমিক্যাল গুদামের আগুন এখনো জ্বলছে৷’
আনোয়ার আরও বলেন, ‘যতক্ষণ আগুন জ্বলবে তক্ষণ আমাদের অভিযান চলমান থাকবে৷’
সরেজমিনে দেখা গেছে, এখনো ধোঁয়া উঠছে আগুন লাগা কেমিক্যালের গুদাম থেকে৷ বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কায় কাউকে আশপাশে যেতে দিচ্ছে না আইন শৃঙ্খলাবাহিনী৷
এদিকে সন্ধ্যার পর সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী৷ তখন তিনি বলেছেন, এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে নিখোঁজ শ্রমিকদের আত্মীয় স্বজনদের দাবি, আরও বেশি মানুষ মারা গেছেন৷ তথ্য লুকানো হচ্ছে৷
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘এমন হওয়ার কোনো সুযোগ নেই৷ আমরা লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে মিডিয়াকে সেটা জানাচ্ছি৷’
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু কেমিক্যাল গোডাউনে এখনো আমরা ঢুকতে পারিনি, এখনই সেটা বলতে পারছি না৷ গোডাউনটি আমরা বন্ধ পেয়েছি৷ ফলে মৃত্যুর সংখ্যা বাড়ার সুযোগ নেই৷’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে