স্ট্রিম সংবাদদাতা

রাশিয়ায় ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের এক যুবক। গত সোমবার যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যুবরণ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার (২১ মে) তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে।
নিহত সুরুজ কাজী (৩৫) মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছড়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে সুরুজ কাজীকে রাশিয়ান কোম্পানিতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখায় একই গ্রামের স্থানীয় দালাল দিলু মাতুব্বর ও ঢাকার জাফর মাতুব্বর। তাদের আশ্বাসে সুরুজের পরিবার ৮ লাখ টাকা জোগাড় করে দালালদের হাতে দেয়। পরে জাফর মাতুব্বরের অ্যাজেন্সির মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান সুরুজ।
রাশিয়া পৌঁছানোর পর সুরুজ জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। একপর্যায়ে বাধ্য হয়ে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে।
যুদ্ধক্ষেত্র থেকে সুরুজের মৃত্যুর খবর নিশ্চিত করেন একই গ্রামের বাসিন্দা ও তার সহপাঠী সাব্বির মাতুব্বর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও বার্তায় ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে সুরুজের মৃত্যুর খবর জানান তিনি।
নিহত সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, 'আমার ভাইরে গ্রামের দিলু দালাল আর ঢাকার জাফর দালাল দুইজনে মিলে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বেচে দিয়েছে।'
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান বলেন, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে সুরুজ নামে এক যুবক মারা গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার লাশটি দেশে কীভাবে আনা যায়, সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তিনি কীভাবে রুশ সেনাবাহিনীতে যোগ দিলেন, সে তথ্য আমাদের কাছে নেই। তবে তার পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

দিনাজপুরের বিরামপুর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারীসহ ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেননি। শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা-৫টার মধ্যে এই চেষ্টা চালায় বিএসএফ।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতিকে আকস্মিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পদে বসানো হয়েছে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে।
৩ ঘণ্টা আগে
সাভারের ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলসহ চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালের দিকে ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৪ জুলাই) রাতে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে