স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ শ অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (৩০ মে) বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় বাহিনীর মহাপরিচালকের এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গত ২৫ মে কালশী বস্তিতে সংঘটিত অগ্নিকাণ্ডে অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। চারিদিকে ঈদুল আযহার আনন্দমুখর পরিবেশ থাকলেও, অগ্নিকাণ্ডে সবকিছু হারানো এই মানুষগুলো তীব্র খাদ্য ও বাসস্থান সংকটে মানবেতর দিন কাটাচ্ছিলেন। এমন মৌলিক সংকটময় সময়ে আনসার ও ভিডিপির এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
শনিবারের এই খাবার বিতরণ কার্যক্রমে ৪১ আনসার সদস্য এবং ৩৫ জন ভিডিপি সদস্য-সদস্যা নিয়োজিত ছিলেন।
খাবার বিতরণকালে বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এ ছাড়া ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন থানার আনসার-ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে