শহরের বস্তির ৬৫ শতাংশ কিশোরীর বিয়ে হয় ১৮ বছরের পূর্বে: আইসিডিডিআরবির গবেষণাদেশে বাল্যবিবাহ ও অপরিণত বয়সে গর্ভধারণের হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে শহরের অনানুষ্ঠানিক বসতি বা বস্তি এলাকায় এ চিত্র বেশ ভয়াবহ। শহরের বস্তি এলাকায় ৬৫ শতাংশ কিশোরীর বিয়ে হচ্ছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।