
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা শিক্ষার্থীরা হলেন যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
পুলিশ ও স্থানীয় জানায়, শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের ৪টি বাস নিয়ে বরিশাল থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুর্ঘটনার পর কক্সবাজারের পথে থাকা অপর তিনটি বাস ভ্রমণ বাতিল করে বরিশালে ফিরে গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ শিক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
.png)





-4cddb3-256x144.webp)
