নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, নিহত ২
স্ট্রিম ডেস্কফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষে আনিসুর রহমান (২৮) ও সালাউদ্দিন হাওলাদার (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গার বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনিসুর পটুয়াখালীর তুষখালী এলাকার আব্দুর রবের ছেলে এবং সালাউদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে। আনিসুর একটি মাদ্রাসার শিক্ষক ও সালাউদ্দিন একটি মসজিদের ইমাম ছিলেন বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। বাবনাতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। পরে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।
কাজী ওবায়দুল কবির জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারীকে আটক করা যায়নি। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
.png)





-4cddb3-256x144.webp)
