স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের তরুণদের গবেষণার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে মেধাস্বত্বের অংশীদারত্ব বাড়াতে দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে হবে।
রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধাস্বত্ব সুরক্ষাকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমরা চাই আমাদের মেধাস্বত্বের তালিকা আরও দীর্ঘ হোক। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মেধাবীদের অনুপ্রাণিত করতে পুরস্কার প্রদান এবং মেধাস্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে প্রতিবছর মেলার আয়োজন করতে হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়গুলোর ‘গবেষণা ও উন্নয়ন’ খাতে গুরুত্ব বাড়াতে হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মহিদুস সামাদ খান। সভায় আরও উপস্থিত ছিলেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফরহাদ আনোয়ার এবং ইউজিসির সদস্য অধ্যাপক মাসুমা হাবিব।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে