স্ট্রিম ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো (প্রথম প্রদর্শনী) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় ও আরিফুর রহমানের পরিচালনায় তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। খবর বাসসের।
৩০ মিনিটের এই তথ্যচিত্রে রয়েছে আন্দোলনের পটভূমি, ঘটনাপ্রবাহ ও অংশগ্রহণকারীদের স্মৃতিকথা। সেই সঙ্গে শহীদ-স্বজনদের বক্তব্য, দুর্লভ নানা ভিডিও ও স্থিরচিত্রও এখানে স্থান পেয়েছে। আরও রয়েছে স্বৈরশাসকের নিপীড়নের চিত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ঠুরতা।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান। তাঁরা জুলাই শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের ভূমিকা জনস্মৃতিতে রাখতে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
শুভেচ্ছা বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাইয়ে হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের বিচার চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।
জুলাই শহীদদের উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জুলাই গণ-অভ্যুত্থানকে একটি সাংস্কৃতিক আন্দোলন আখ্যা দেন।
শহীদ-স্বজন, গণ-অভ্যুত্থানে আহত, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে