জবির সামনে ‘জয় বাংলা’ স্লোগান, রিকশাচালককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে পিটুনির পর খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় রিকশাচালককে। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে পিটুনির পর খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় রিকশাচালককে। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে এক রিকশাচালককে পিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। পিটুনির পর তাকে রশি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জবি শাখা ছাত্রদলের দাবি, ওই রিকশাচালক ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পিটুনির ঘটনা ঘটে জানিয়ে পুলিশ বলেছে, রিকশাচালকের নাম মোহাম্মদ মনির (২৯)। তার বাড়ি বরগুনায়।

ছাত্রদলের একাধিক সূত্রমতে, রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন মনির। তার আগে এদিন সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিল ছাত্রদল। স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে মনিরকে মারধর করে রশি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রোববার সকাল থেকে ক্যাম্পাস ও এর আশপাশে অবস্থান করছি। ছাত্রলীগের টোকাইরা অপতৎপরতা চালাচ্ছিল। একজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।’

এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম স্ট্রিমকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ছাত্রলীগ সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তিনি রিকশাচালক। তার বাবা সিএনজিচালক। ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত