স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সাইবার বুলিংরোধে পাঁচ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি ইতোমধ্যে প্রথম বৈঠক করেছে এবং করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা সম্পন্ন করেছে। শিগগিরই সংশ্লিষ্ট সবার জন্য বিস্তারিত দিকনির্দেশনা জানানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর থেকে প্রার্থী ও ভোটারদের সাইবার হয়রানি থেকে রক্ষা করতে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিল। গত সপ্তাহে এসব সংগঠনের সঙ্গে আলোচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে আশ্বাস দিয়েছিল। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের ঘোষণা দেয় কমিশন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে