স্ট্রিম সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকায় মহাসড়ক বিভাজকের বিভিন্ন প্রজাতির ২০-২৫টি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, পাশে থাকা সিমেন্টের সাইনবোর্ড ঠিকভাবে দেখা যেতে কোম্পানির লোকজন গাছগুলো কেটেছেন।
এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা অঞ্চলের কার্যসহকারী মোবারক হোসেন ভূঁইয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন।
জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় মহাসড়কের সৌন্দর্যবর্ধন এবং রাতে চালকদের গাড়ি চালানোর সুবিধার্থে বিভাজকের মাঝে বিভিন্ন রকমের ফুল ও ফলগাছ রোপণ করে। এগুলোর ভেতর উল্লেখযোগ্য হলো হৈমন্তি, কুরচি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, করবী, ক্যাসিয়া ও জারুল।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের শামুকসার থেকে দত্তসার এলাকা পর্যন্ত গাছগাছালি তদারকির দায়িত্বে নিয়োজিত কুমিল্লা সড়ক উপ-বিভাগের কার্যসহকারী মো. মোবারক হোসেন ভূঁইয়া। তিনি গত সোমবার রাতে এলাকার গাছগুলো অক্ষত অবস্থায় দেখে যান।
পরের দিন সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী পলাশ চাকমা মুঠোফোনে জানান, শামুকসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের মধ্যে থাকা বিভিন্ন প্রজাতির ২০-২৫টি গাছ কেটে নিয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোবারক হোসেন ভূঁইয়া মামলা করেন।
স্থানীয়রা জানান, পাশে থাকা ক্রাউন সিমেন্টের সাইনবোর্ড ঠিকভাবে না দেখা যাওয়ায় কোম্পানির লোকজন গাছ কেটেছে।
পার্শ্ববর্তী জোড়কানন বাংলোর কেয়ারটেকার ফিরোজ মিয়া, পথচারী আবুল মিয়া, কৃষক সুরুজ আলীসহ কয়েকজন জানান, কয়েকজন অসাধু ব্যক্তি মহাসড়কের দুইপাশ ও বিভাজকের গাছগুলো ভোরে কেটে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মহাসড়ক বিভাজকের গাছ কেটে নেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ অধিদপ্তর একটি মামলা দায়ের করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবো।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে