স্ট্রিম প্রতিবেদক

সড়কবাতির বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন। তবে রিটনের পরিবর্তে এই সফরের অনুমতি পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে সিগনিফাই ফ্রান্সের ওএলএসি (আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার) পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে সম্মুখ জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স ভ্রমণের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হচ্ছে– সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান অর্জন করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন বিধায় তাঁর যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।
ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত হবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের ফ্রান্স যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।

প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রশাসক ও প্রকৌশলীর ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্সে অবস্থান করবেন। সেখানে তাদের সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন এবং ফ্রান্সে অবস্থিত সিগনিফাই কোম্পানির সড়কবাতি তৈরির কারখানা ও উৎপাদন প্রক্রিয়া সরেজমিন দেখার কথা ছিল। সফরের ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলেও চিঠিতে জানানো হয়েছিল।
সম্প্রতি মশক নিধনের পদ্ধতি দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৮ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১০ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে