স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে একটি কালভার্টের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন হোছনী খালের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুর্জয় বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখেছে, যাতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে হোছনী খালের কালভার্টের নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ বস্তা খুলে ছয়টি সাদা পলিথিনের ভেতর অজ্ঞাতনামা ব্যক্তির শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বলেন, উদ্ধার হওয়া খণ্ডিত দেহাংশ একজন পুরুষের। অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি। নিহত ব্যক্তির পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার ওসি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৮ মিনিট আগে