স্ট্রিম সংবাদদাতা

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো খাদিজা ইসলাম (৯) ও সোহানা বেগম (৭)। খাদিজা ওই গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে এবং সোহানা সোহাগ হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশের উপকূলীয় ড্রপ প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যায় দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা হারুন চৌকিদার বলেন, দুই শিশু সব সময় একসঙ্গে চলাফেরা করত। প্রায় প্রতিদিনই তারা ওই পুকুরে গোসল করতে যেত। তবে তারা কেউই সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে নেমে ডুবে যায় তারা।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে