
যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব নেওয়ার দুই-আড়াই মাস হলো। স্বাস্থ্য খাতের সব জায়গায় ভগ্নদশা পেয়েছি। বিগত ৫-৭ বছর ধরে অনেক হাসপাতালের সংস্কার হয়নি, যন্ত্রপাতি নেই, ওষুধের তীব্র সংকট রয়েছে।’ এসব চ্যালেঞ্জের সঙ্গে বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি সরকার ও জনজীবনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।
ওষুধের মূল্য নির্ধারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ওষুধ কোম্পানিগুলোর মুনাফার প্রয়োজন আছে। বছরের পর বছর ওষুধের দাম আটকে রাখা যেমন ঠিক নয়, তেমনি যখন খুশি দাম বাড়িয়ে ফেলাও অনুচিত। আমাদের লক্ষ্য জনগণ এবং সরকার যেন বিপদে না পড়ে সেই ভারসাম্য করা।’
প্রতিমন্ত্রী আরও জানান, ন্যূনতম স্বাস্থ্যসেবা ও জীবনরক্ষাকারী ওষুধ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘আপনাদের সমস্যাগুলো আমরা বুঝি এবং সমাধানের চেষ্টা করছি। তবে মনে রাখতে হবে, সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত সচিব সাইফুল এটিএম ইসলামসহ বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধি ও ওষুধ শিল্পের মালিকরা উপস্থিত ছিলেন।
.png)

সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির ভোট ব্যাংক হিসেবে বিবেচনার মিথ (ভ্রান্ত ধারণা) ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিকত্বের ভিত্তিতেই প্রত্যেক মানুষের পরিচয় হবে। রাষ্ট্রের কাছে সবার অধিকার ও নিরাপত্তা সমান।’
৩১ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর হাম শনাক্ত হয়নি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ১১৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩৪ মিনিট আগে
আগামী ৩ মাসের মধ্যে স্বাস্থ্য খাতে ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বরিশালের বেতাগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই সামরুল হাসান।
২ ঘণ্টা আগে