আগামী তিন মাসে স্বাস্থ্য খাতে ৪২ হাজার নিয়োগ: মন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

সিলেট এমএজি ওসমানী হাসপাতাল পরিদর্শনের সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্ট্রিম ছবি
সিলেট এমএজি ওসমানী হাসপাতাল পরিদর্শনের সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্ট্রিম ছবি

স্বাস্থ্য খাতে আগামী ৩ মাসের মধ্যে ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে সিলেটে নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসক, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার চিকিৎসকসহ স্বাস্থ্য খাতে মোট ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশ নারী বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিংয়ে-সংশ্লিষ্ট জনবল নিয়োগ দেওয়া হবে।

নানা সংকটের মধ্যেও ডাক্তারা চিকিৎসক সেবা চালিয়ে যাচ্ছেন বলে প্রশংসা করে মন্ত্রী জানান, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা দেশের সম্পদ। ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষা আইন, আনসার ক্যাম্প-পুলিশ ক্যাম্প বৃদ্ধি করতে যাচ্ছে সরকার।

এর আগে সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

বলেন, চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে। মন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত ২৫টি হাসপাতাল পরিদর্শন করেছেন, সবখানেই ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করেছেন। গত ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত