সংখ্যালঘুদের ‘ভোট ব্যাংক’ ভাবার মিথ ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৫
জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধনে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধনে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির ভোট ব্যাংক হিসেবে বিবেচনার মিথ (ভ্রান্ত ধারণা) ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিকত্বের ভিত্তিতেই প্রত্যেক মানুষের পরিচয় হবে। রাষ্ট্রের কাছে সবার অধিকার ও নিরাপত্তা সমান।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতের ফ্যাসিবাদী শক্তি মনে করত এ দেশের সনাতনধর্মী ভাই-বোনদের ভোট তাদের জন্য। সেই ভ্রান্ত ধারণা, ভোট ব্যাংকের সেই মিথ ভেঙে দিয়েছেন আপনারা।’

সনাতন ধর্মাবলম্বীদের ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচয় না দেওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধানের কথা জানিয়ে তিনি বলেন, সবার ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। উপাসনালয় স্থাপন, ধর্মীয় আচার পালন এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে। আমরা শুধু এসব কিতাবে, সংবিধানে ধারণ করেই বসে থাকতে চাই না। বাস্তবেও সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করব।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত