
ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে যায়। এ সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামের এক পথচারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফিরোজা বেগমের ভাতিজা ইমরান আলি জানান, চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে কিচক গোবিন্দপুর ও গোপীনাথপুর এলাকা সংলগ্ন মহাসড়কে এক বৃদ্ধা হঠাৎ দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে ধানখেতে নেমে যায়।
দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় ওই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় প্রতিমন্ত্রী ও তাঁরা স্ত্রী আঘাত পান। দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা শেষে তারা জয়পুরহাটে রওনা হন।
এদিকে বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসার পর প্রতিমন্ত্রী সুস্থ রয়েছেন। তিনি জয়পুরহাটে নিজ বাসভবনে পৌঁছেছেন।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
বান্দরবানের সাত উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে থাকা ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ এসব সেতু দিয়েই পাহাড়ি সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন।
৩ ঘণ্টা আগে