স্ট্রিম প্রতিবেদক

সরকারি দলকে জিজ্ঞেস করে সংসদে ওয়াকআউট করতে হবে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ওয়াকআউট করলেও মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দল আবার সংসদে ফিরে আসে।
ড. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘সংসদ থেকে ওয়াকআউট করা কি কোনো অপরাধ? আমাদের এই অধিকার আছে। সেই অধিকারের বলে আমরা যা উপযুক্ত মনে করেছি, তা-ই করেছি এবং ওয়াকআউট করেছি।’
তিনি আরও বলেন, “আমরা চলে যাওয়ার পর যেভাবে ডেরোগেটরি (অবমাননাকর) মন্তব্য করা হয়েছে, তাতে পরিবেশ ক্ষুণ্ণ হয়েছে। তাহলে আমার জানার বিষয়—আমরা কি সরকারি দলকে বলে চলে যাব এবং ফিরে আসব কি না?”
এর আগে বিরোধী দল ওয়াকআউট করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এভাবে ওয়াকআউট করার মানে আছে কি না, আমি তা জানতে চাই। আশা করি মাগরিবের নামাজের পর তাঁরা আবার আসবেন।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে