তরুণকে টহল পুলিশের গুলি, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৮: ৪৪
হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

২০১৯ সালে মুন্সীগঞ্জে টহল পুলিশের গুলিতে শাহাদাত হোসেন শ্যামল নামে এক তরুণ গুরুতর আহত হন। এ ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে শ্যামলকে দুই লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) হাই কোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মুন্সীগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।

অ্যাডভোকেট শাহিনুজ্জামান বলেন, ‘শুনানি শেষে আদালত ভুক্তভোগী শ্যামলকে চিকিৎসার খরচ বাবদ তাৎক্ষণিক ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে কেন ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

শাহিনুজ্জামান জানান, ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ ও আইজিপিকে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আইজিপিসহ (অভিযুক্ত পুলিশ সদস্যসহ) মোট আটজন বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১৯ সালের ১৪ মার্চ রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কামরাকান্দা পুলিশ চেকপোস্টে গুলির এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণ তুলে ধরে আইনজীবী শাহিনুজ্জামান বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কয়েকজন বন্ধুসহ মোটরসাইকেলে যাওয়ার সময় এক পুলিশ সদস্য শ্যামলের পায়ে সরাসরি গুলি করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

তরুণকে টহল পুলিশের গুলি, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল