স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে তিনি সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। আর তাই শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি।’
আজ শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে কক্সবাজার-১ আসনে নিজের নির্বাচনী এলাকায় এটি ছিল সালাহউদ্দিন আহমেদের দিনের দ্বিতীয় বড় সমাবেশ।
বক্তৃতায় সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা বাকশালের কায়দায় দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এখন তা ফিরে এসেছে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত। জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেরাই নিজেদের ভোটাধিকার পাহারা দেবেন।
বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ও প্রশাসনের ধসে পড়া কাঠামো পুনর্গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন, ন্যায়বিচার ও শান্তি চায়। বিএনপির ইশতেহার হবে বাস্তবসম্মত ও জনমুখী। আমরা ক্ষমতায় গেলে দেশে সমৃদ্ধি ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করব।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের একটি ভোটই পারে দেশের ভাগ্য বদলে দিতে। কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন।
এ সময় তিনি দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। সমাবেশে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে