স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাইমুম শিল্পীগোষ্ঠীর নানা পরিবেশনা চলতে থাকে বেলা দেড়টা পর্যন্ত।
জোহরের নামাজের বিরতি দিয়ে বেলা দুইটায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা গেছে।
সমাবেশে রয়েছেন এ টি এম আজহারুল ইসলাম। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে সম্প্রতি খালাস পেয়েছেন তিনি। ট্রাইব্যুনাল গঠনের পর মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় তিনিই প্রথম পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পেয়েছেন।
এ ছাড়াও সমাবেশ মঞ্চে রয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ে আহত ব্যক্তিরা। মঞ্চে রয়েছেন শহীদ আবু সাইদের ভাই মো. আবুল হোসেন ও রমজান আলী, শহীদ আলিফ মাহমুদের পিতা সৈয়দ গাজীউর রহমান, শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ, শহীদ হাফেজ জুবায়ের আহমদের পিতা কামাল উদ্দিন, গোলাম নাফিজের পিতা গোলাম রহমান, শহীদ আনাসের পিতা শাহরিয়ার খান পলাশ, শহীদ শাহরিয়ার হাসান আলভির পিতা আবুল হাসান, শহীদ সিফাতের পিতা কামাল হাওলাদার, শহীদ জিহাদ হোসেনের পিতা মোশাররফ হোসেন, শহীদ আহসান হাবিব তামিমের পিতা আবদুল মান্নান, শহীদ আদিলের পিতা আবুল কালাম, শহীদ আবদুল্লাহ আল মাহিমের পিতা জামিল হোসেন সোহেল, শহীদ ইমাম হাসান তামিমের ভাই রবিউল আউয়াল ভুঁইয়া, শহীদ মোবারক হোসেনের পিতা রমজান আলী, শহীদ মেঘনাদ হোসেনের পিতা দিলওয়ার হোসেন, শহীদ মারুফ হোসেনের পিতা ইদ্রিস হোসেন।
শহীদদের পাশাপাশি আহত জুলাই-যোদ্ধাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নেতৃত্ব দেওয়া এস এস মোস্তাফিজুর রহমান, তামিরুল মিল্লাত মাদ্রাসার জুনাইদুর রহমান, উত্তরার একটি কওমি মাদরাসার শিক্ষার্থী রেজওয়ান নাবিল, রামপুরার আহসান আল মাহমুদ ও মনিরুল ইসলাম, সৌদি আরবে নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু, রবিউল করিম। সব শহীদ পরিবার, আহত ও নির্যাতিতদের সাবইকে মোবারকবাদ জানান সমাবেশের উপস্থাপক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে