স্ট্রিম প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার নামে। সড়কটির নতুন নাম দেওয়া হয়েছে ‘আহমদ ছফা সরণি’।
আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই সড়কের নামফলক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ “জাগ্রত বাংলাদেশ” প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি।’
অধ্যাপক সলিমুল্লাহ খান আরও বলেন, ‘আজ এই সড়কের নামকরণের মাধ্যমে আমরা গোটা জাতির কাছে ঘোষণা করছি, আহমদ ছফা আমাদের মধ্যেই আছেন।’
শহরে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয় বলে উল্লেখ করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘জুলাই–পরবর্তী সময়ে আমরা ন্যারেটিভ–বেজড (আখ্যাননির্ভর) গভর্ন্যান্স বা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে কাজ করছি। আমি মনে করি, অবকাঠামোর সঙ্গে শহরের বিভিন্ন গল্প থাকতে হয়, যে গল্প ধরে আগামী প্রজন্ম বড় হবে।’
মোহাম্মদ এজাজ বলেন, ‘সেই গল্পগুলো বাঁচিয়ে রাখতেই আমরা আমাদের বিভিন্ন স্থাপনার নামকরণ করছি। এসব নামকরণের মাধ্যমে আমরা সেসব গুণীজনকে স্মরণ করছি, যাঁরা দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন।’
ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, নগরের ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের সঙ্গে নগর উন্নয়নকে যুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই নামকরণ করা হয়েছে।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জহিরুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এর সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান এবং অঞ্চল-৬–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
২ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৩১ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
১ ঘণ্টা আগে