স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার সূত্র ধরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে বলেন, কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বিষয়টি জানিয়েছেন।
সাবেক ওই পুলিশপ্রধানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে দুবাই ইন্টারপোলে তাকে ফিরিয়ে আনার জন্য রিকুইজিশন (রিকোয়েস্ট) পাঠাতে হবে। অথবা দ্বিপাক্ষিক কোনো চুক্তি থাকলে সেটির আওতায় আনা হবে। পুরো প্রক্রিয়াটি মূলত স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি গত ১২ জুন সরকারি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায় দুবাই পুলিশ।
অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সাবেক এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরপর গত বছরের ২২ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিস জারি করে আন্তর্জাতিক পুলিশ সদস্য ইন্টারপোল।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৬ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে