স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযানে নারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরোনো মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাহবুব পাপ্পু (৩৬), মোছা. তুলি বেগম (২৮), মো. হেলাল (২৪), সিফাত (১৯), মো. ইমন হোসেন (১৯), মো. সুজন (৪২), মো. আলী হোসেন (৩২), মো. আসাদুল (২৪), মো. নজরুল ইসলাম (২৪), মো. ফজলে রাব্বী (৩০), মো. হারুন অর রশিদ (৭৪), মোসা. মোর্সেদা খানম এবং মো. সাখাওয়াত হোসেন।
যাত্রাবাড়ী থানা-পুলিশের বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন পুরোনো মামলার এজাহারভুক্ত আসামি এবং তিনজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া বাকি সাতজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে