স্ট্রিম প্রতিবেদক

চলমান জ্বালানি সংকট ও দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবায়। পেট্রল ও অকটেনের দাম বৃদ্ধির ফলে বাসের নতুন ভাড়া নির্ধারণ হলেও অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবা আগের মতোই চলছে। রাইড শেয়ারিং সেবার বাইকাররা বলছেন, তেলের দাম বৃদ্ধি ও পাম্প থেকে তেল সংগ্রহ করতেই পাম্পগুলোতে ২ থেকে ৩ ঘণ্টা সময় নষ্ট হচ্ছে তাঁদের। ফলে বেশি খরচ ও রাস্তায় আগের মতো সময় দিতে না পারায় আয় কমেছে।
বাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন বাইকার দিনে ১০-১২ ঘণ্টা রাস্তায় থেকে যে সংখ্যক ট্রিপ দিতে পারতেন, এখন দিনের একটি অংশ পাম্পের লাইনে দাঁড়িয়েই কেটে যাচ্ছে। কর্মঘণ্টা কমে যাওয়ায় আগের মতো ট্রিপ মারতে পারেন না। এতে সরাসরি প্রভাব পড়েছে তাঁদের আয়ে। আগে দিনে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা আয় করলেও এখন তা হাজারের নিচে নেমেছে।
তেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়ার সমন্বয় না হওয়া, পাম্পে দীর্ঘ লাইন এবং উবার ও পাঠাও অ্যাপসের কমিশনের কারণে অনেক রাইড শেয়ারিং বাইকার অ্যাপস ব্যবহার করে সরাসরি যাত্রীদের সঙ্গে চুক্তি করছেন। বাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঠাও অ্যাপসে দিনের প্রথম দুই ট্রিপে ১৫ শতাংশ, পরবর্তী দুই ট্রিপে ১০ শতাংশ, তৃতীয় দুই ট্রিপে ৫ শতাংশ ও সপ্তম ট্রিপ থেকে ১ শতাংশ করে কমিশন রাখে। প্রতি ট্রিপের সঙ্গে সেফটি চার্জ যুক্ত হয় ৩ টাকা করে। পাঠাও অ্যাপসে ‘গো পাস’ নামেও কমিশন রাখা হয়। গো পাসে এক দিনে ৭০ টাকা ও ৭ দিনের প্যাকেজ নিলে ৩৭০ টাকা লাগে।
কুমিল্লার জুয়েল রাজধানী ঢাকায় অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং করেন। তবে তিনি অ্যাপসের চেয়ে সরাসরি যাত্রীদের সঙ্গে চুক্তি করে রাইড শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্ট্রিমকে তিনি বলেন, ‘বর্তমান যে অবস্থা, অ্যাপসে রেট অনেক কম। নানান কমিশন কাটে। এতে পোষায় না। প্রতিদিন তেলের লাইনে দাঁড়িয়ে অনেক সময় নষ্ট হচ্ছে। আগের মতো রাস্তায় সময় দিতে পারছি না। ৩০০ থেকে ৪০০ টাকা আয় কম হচ্ছে। তেলের জন্য রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কাজের আগ্রহও কমে যাচ্ছে। আগে ১ হাজারের ওপরে আয় করলেও এখন হাজার টাকাও হচ্ছে না।’
যশোরের আশরাফুল ইসলাম রাজধানী ঢাকায় রাইড শেয়ার করেন। তিনি বলেন, ‘অ্যাপসে কমিশন দিতে হয়, ভাড়া তুলনামূলক কম। তেলের দাম বেশি, পাম্পে দীর্ঘ সময় লাইনে থেকে অ্যাপসের ভাড়াতে পোষায় না। যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভাড়া ঠিক করে রাইড দেওয়া আমাদের জন্য কিছুটা লাভজনক।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে