স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের সংস্কারকাজে বালুর সঙ্গে মাটির মিশ্রণ, নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। নতুন নির্মাণের পরও কোথাও কোথাও দেবে গেছে সড়ক। প্রায় ২৬ কোটি টাকার প্রশস্তকরণ ও সংস্কার নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় লোকজনের মধ্যে।
চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা গেছে, গত বছরের ২০২৫ সালের জুলাই মাসে চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর আঞ্চলিক মহাসড়ক কাজের অনুমোদন পায় যশোরের ‘মঈনুদ্দিন বাসি লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৬ কিলোমিটারের এই সড়ক সংস্কার ও প্রশস্তস্করণ কাজে ব্যয় ধরা হয় ২৫ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ১৩৭ টাকা টাকা। এই রাস্তাটির চওড়া ছিল ১৮ ফুট। ২৪ ফুট চওড়া করে রাস্তাটি নির্মাণ শুরু হয়। কাগজে-কলমে রাস্তাটি শেষ হলেও বাস্তবে তা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। কার্যাদেশ অনুযায়ী এ কাজ শেষ হয়েছে গত মার্চে।
কাজ শুরুর পর থেকেই বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয় লোকজন। সম্প্রতি জীবননগরের পেয়ারাতলায় কাজ আটকে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। অভিযোগ ওঠে, বালুর সঙ্গে মিশ্রণ করা হয়েছে মাটি, ব্যবহার করা হচ্ছে পুরাতন ইটের খোয়া। নতুন সড়ক নির্মাণের পরই কোথাও কোথাও ফেটে ও দেবে গেছে অনেক অংশ। সড়কের দুই পাশ অস্বাভাবিক নিচু। এই আঞ্চলিক মহাসড়কে স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, ‘রাস্তায় বালুর পরিমাণ বেশি ছিল। তবে ভালোমানের বালু ছিল না। খোয়া ৭০ শতাংশ আর বালু ৩০ শতাংশ। রাস্তা তো এখন ভেঙে গেছে। অনেক জায়গায় খানাখন্দ হয় গিয়েছে। রাস্তাটি সম্পূর্ণ বাজে ভাবে তৈরি করা হয়েছে।’
ঠিকাদার প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসি লিমিটেডের জুনিয়র প্রকৌশলী আলামিন হোসেন বলেন, ‘সড়ক মেরামতের আপ-ডাউন যখন থাকে, তখন এজিং লেভেল মেইনটেইন করা সম্ভব হয় না। এজিং লেভেল মেইনটেইন করতে গিয়ে আপ-ডাউন হয় যায়। পুরো কাজ শেষ করার পরে পুরো এজিং সোজা করে দেব।’
চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘জীবননগর সড়ক মেরামতের যে এজিংটা রানিং রাস্তা গাড়ি চলাচলের জন্য কিছু অংশ রাখা হয়েছিল। এটা কার্পেটিং বা ওয়ারিং কোর্স শেষ করার পর সড়কের কার্পেটিং লেভেল করে দেয়া হবে। রাস্তার কাজে যে ত্রুটি আছে, তা ঠিক করে দেওয়া হবে।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে