স্ট্রিম প্রতিবেদক

পার্বত্য অঞ্চলে পাঁচ দিন ধরে ভারী বর্ষণে সড়ক ডুবে গিয়ে লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাইনি নদীর পানি বেড়ে রাঙামাটির লংগদু উপজেলার বেশ কিছু সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
সোমবার (৭ জুলাই) থেকে পাহাড়ে টানা ভারী বৃষ্টি শুরু হয়। এতে রাঙামাটির লংগদুর ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যে যাতায়াতের সড়ক ডুবে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করছে যাত্রীরা।
লংগদুর আটারকছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অজয় মিত্র চাকমা জানান, আটারক ছড়ার তেঁতুলতলা এলাকার মূল সড়কে পানি উঠে গেছে। এতে সড়কে চলাচল করতে সমস্যা হচ্ছে।
দীঘিনালার মেরুং ইউপির প্যানেল চেয়ারম্যান মিনা চাকমা জানান, হেডকোয়ার্টার এলাকায় বুধবার (৯ জুলাই) থেকে পানি বেড়ে যাওয়ায় লংগদু-দীঘিনালা সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। পানি বৃহস্পতিবারও (১০ জুলাই) কমেনি। লোকজন নৌকা আর ইঞ্জিনচালিত বোটে চলাচল করছে।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন জানান, দীঘিনালার মেরুং ইউনিয়নের একটা জায়গার পানি উঠে লংগদু-দীঘিনালা সড়কে যানচলাচল করা যাচ্ছে না। লোকজনের যাতায়াত করতে একটু কষ্ট হচ্ছে।
এদিকে রাঙামাটি শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, জেলা তথ্য কার্যালয় থেকে মাইকিং করা হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসন থেকে জেলায় ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
রাঙামাটি সদর ইউএনও রিফাত আসমা বলেন, ‘লোকনাথ মন্দিরের আশ্রয়কেন্দ্রে আটটি পরিবারের ৪০ জন আশ্রয় নিয়েছেন। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের মাইকিং চলমান রয়েছে।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে