জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১৭
ড. খলিলুর রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রায় ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রণয় ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমরা ঐতিহাসিক বন্ধন ও বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে চাই।’ তিনি জানান, ভারত পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ওপর ভিত্তি করে একটি ইতিবাচক ও দূরদর্শী পদ্ধতিতে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। সকল ক্ষেত্রে বিদ্যমান জনগণ-কেন্দ্রিক সহযোগিতাকে জোরদার করাই ভারতের লক্ষ্য।

সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগের কথা উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। তাঁদের মধ্যে তখন ফোনালাপও হয়েছিল। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

হাইকমিশনার বলেন, এসব যোগাযোগের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। নয়াদিল্লি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে আরও সুসংহত করতে চায় বলেও তিনি জানান।

Ad 300x250

সম্পর্কিত