স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সঙ্গে উপাচার্যের বৈঠকের সময় ওয়াক আউট করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর একাংশ।
আজ রোববার (১০ আগস্ট) বেলা তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে শুরু হয় এই বৈঠক। বৈঠক শুরুর কিছুক্ষণ পরই ওয়াক আউট করেন সংগঠনগুলোর নেতারা।
ওয়াক আউট করা সংগঠনের মধ্যে রয়েছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।
ওয়াক আউটের কারণ হিসেবে বৈঠকে ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতিকে দায়ী করেন তাঁরা। ঢাবি শাখার ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ইসলামী ছাত্রশিবির, যারা কিনা ৯০-এর যেই সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে এটি নিষিদ্ধ সংগঠন, তারা কীভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নরমালাইজড (স্বাভাবিক) হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। তারা চিহ্নিত রাজাকারদের, চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে, সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি।’
মেঘমল্লার আরও বলেন, ‘আমরা বলতে চাই যে ছাত্রশিবিরকে যদি নরমালাইজ করতে হয়, ছাত্রশিবিরকে যদি ক্যাম্পাসের রাজনীতিতে ফেরাতে হয়, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে, বারবার প্রতারণার মাধ্যমে তা করা সম্ভব না।’
এর প্রতিক্রিয়ায় ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, ‘এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই। এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগ যখন ২০১৪ সালে ১৫৩ আসন বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল, তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। আওয়ামী লীগকে লং টার্ম (দীর্ঘমেয়াদী) ফ্যাসিবাদী করতে এমপাওয়ার (ক্ষমতায়ন) করেছিল।
সন্ধ্যায় এ বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে, তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিইয়ে রাখতে হবে। সময় লাগবে। এখনো আলোচনা চলছে।’
আজকের এই আলোচনায় ২৩টি ছাত্রসংগঠন অংশ নিয়েছিল।

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করা হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁকে তলব করে তীব্র অসন্তোষ জানানো হয়।
৭ মিনিট আগে
দিল্লির ইন্দরা গান্ধী বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটায় খাল খনন ও সংস্কার প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত শ্রমিক দিয়ে খাল খননের কথা থাকলেও কোনো শ্রমিক ছাড়াই এক্সকাভেটর বা ভেকু মেশিন দিয়ে কাজ শেষ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করা মানুষের ওপর চাপ কমবে না বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
১ ঘণ্টা আগে