স্ট্রিম সংবাদদাতা

স্বামী কারাগারে বন্দি। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একমাত্র ছেলে মো. আব্দুল্লাহ (২৩)। স্বামীকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য আকুতি জানান স্ত্রী। মানবিক কারণে সাড়া দিয়েছে কারা কর্তৃপক্ষ।
রোববার (৩ মে) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সন্তানের মুখ দেখার সুযোগ পান যাবজ্জীবন সাজা পাওয়া দুলাল মিয়া। প্রায় ১০ মিনিট তিনি সন্তানের মরদেহের পাশে থাকেন। সন্তানের নিথর দেহ ছুঁয়ে দেখে চোখের পানি ফেলেন তিনি।
কারা কর্তৃপক্ষ ও পরিবার সূত্র জানায়, দুলাল মিয়া ২০২০ সাল থেকে রাজশাহী কারাগারে রয়েছেন। এ সময় তাঁর সংসার চালাতেন একমাত্র ছেলে মো. আব্দুল্লাহ। তিনি শনিবার (২ মে) সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, কয়েদি দুলালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহীর হাসপাতালে ছেলে আব্দুল্লাহর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা জানান, মরদেহ বাড়ি নেওয়ার আগে কারাফটকে আনতে চান। দুলালকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য অনুরোধ জানান।
এরপর বিষয়টি কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন্স) জানানো হয়। তাঁর মৌখিক নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেন কারা কর্তৃপক্ষ। স্বজনেরা অ্যাম্বুলেন্সে মরদেহ কারাফটকে আনলে দুলালকে দেখানোর ব্যবস্থা করা হয়।
ছেলের নিথর দেহ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি দুলাল। অঝোরে কাঁদতে থাকেন তিনি। এতে কারাফটকের পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে আব্দুল্লাহর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে গ্রামে বাড়ি নিয়ে দাফন করা হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে