স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানৌজা (পেকুয়া-মগনামা) সড়কের মোহাজেরপাড়া প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়ার মৃত আবুল কালামের ছেলে মাহবুব আলম (২৬) এবং কালাম হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল ওরফে শুক্কুর (২১)। আহত মোহাম্মদ শাহেদের (২৪) একই এলাকার বাসিন্দা। তারা পেশায় রাজমিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি নোয়া মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে দেয় চকরিয়া থানা-পুলিশ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তবে আহত শাহেদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো করা হয়েছে।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বরইতলী ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা হওয়ায় এলাকায় স্থানীয়রাও শোকাহত। একজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে, অন্যজনের মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, নিহত দুজনের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে, মাইক্রোবাসটি থানায় আনা হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে