স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে রাজশাহীতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ইতিপূর্বে বয়সভিত্তিক সফরকারী বিভিন্ন দল খেলে গেলেও ক্রিকেটে এটিই হতে যাচ্ছে রাজশাহীর মাটিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ।
এ উপলক্ষ্যে রোববার দুপুরে স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক। ট্রফি উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতির কথা তুলে ধরেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলেও তারা জানিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটা দলের জন্য খুব ভাল একটা প্রস্তুতি হবে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যেতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এর আগে বিশ্বকাপের আগে আমরা আন্তর্জাতিক সিরিজ ওইভাবে পাইনি। এবার পাচ্ছি। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য এটা আমাদের টিমের জন্য বড় সুযোগ।’ নির্বাচকেরা সবকিছু বিবেচনা করেই টিমটা দিয়েছেন বরে তিনি মন্তব্য করেন।
সুলতানা জ্যেতি বলেন, ‘আমরা অবশ্যই সিরিজ যখন খেলতে যাচ্ছি, প্রথম অগ্রাধিকার আমাদের সিরিজ। আমাদের ভাল প্রস্তুতিও আছে। রাজশাহীতে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল খেলছি। এখানে উইকেট অনেক ভাল। ওয়েদার একটা ফ্যাক্ট থাকবে।’
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বললেন, ‘আমরা এর আগে এই মাঠে কখনও খেলিনি। এই মাঠটা আন্তর্জাতিক ভেন্যু নয়। কিন্তু সবকিছু অনেক ভাল। দিনশেষে আমরা আশা করি এখানে ভাল খেলব। আমরা চেষ্টা করব সিরিজটা জেতার জন্য।’
রাজশাহীর মাঠে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে সোমবার, বুধবার (২২ এপ্রিল) ও আগামী শনিবার (২৫ এপ্রিল)। প্রতিটি ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে সিলেটে। আগামী ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে