হাম ও লক্ষণে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৭: ১৬
হাম আক্রান্ত শিশু। ছবি: সংগৃহীত

হাম ও এর উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে পাঁচ শিশু।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৭১ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৩০ জন। এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪ জনে, যাঁদের মধ্যে মারা গেছেন ১৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৩৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সম্পর্কিত