স্ট্রিম প্রতিবেদক
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক দাপ্তরিক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদালত প্রতি সপ্তাহে দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে আদালতের বেঞ্চ অফিসারদের জরুরি ভিত্তিতে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাঁদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে আইটি শাখায় উপস্থিত হতে হবে। আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এই জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এরইমধ্যে প্রশাসনিক এই বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও কার্যার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রেজিস্ট্রার, স্পেশাল অফিসার, সিস্টেম অ্যানালিস্টসহ সকল বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
বিচারকাজে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালের ৯ জুলাই আদালত তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ প্রণয়ন করে সরকার। এর আগে করোনা মহামারির প্রাদুর্ভাবের সময় বিচারকাজ সচল রাখতে সরকার জরুরি ভিত্তিতে একটি অধ্যাদেশ জারি করেছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৯ ঘণ্টা আগে